দৈনিক সংবাদ দিগন্ত

শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে পাকিস্তানের দুর্দান্ত জয়

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান। শুক্রবার রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ১৮৩ রানের লক্ষ্য ৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় স্বাগতিকরা। পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত।টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লাহিরু উদারা। শুরুতে অধিনায়ক কুশল মেন্ডিস মাত্র ১ রান করে ফিরলেও উদারা ও কামিন্দু মেন্ডিসের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। তৃতীয় উইকেটে দুজন গড়েন ৬০ রানের জুটি। শেষদিকে দাসুন শানাকার ১৮ রানের ইনিংসও স্কোর বাড়াতে সহায়তা করে।পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন নাসিম শাহ। আরও  পড়ুন, অস্ট্রেলিয়াকে ১৬৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ নারী দল৩৬ রান দিয়ে তিনি শিকার করেন ৩ উইকেট। ইমরান নেন ২ উইকেট।জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ফখর জামান ও ফারহান মাত্র ৫ ওভারে যোগ করেন ৫৪ রান। ফখর ২১ রান করে ফিরলেও তিন নম্বরে নামা মাজ সাদাকাতকে নিয়ে দলের জয়ের ভিত গড়েন ফারহান।দ্বিতীয় উইকেটে ৯২ রানের জুটি গড়েন দুজন। সাদাকাত ২৯ বলে ৫০ রান করে আউট হন। অন্যদিকে অধিনায়ক ফারহান ৫৩ বলে ৮৯ রানের ঝলমলে ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা।শেষদিকে কয়েকটি উইকেট হারালেও খাজা নাফের ছক্কায় জয় নিশ্চিত করে পাকিস্তান। শ্রীলঙ্কার হয়ে এশান মালিঙ্গা ও মাহিশ থিকশানা দুটি করে উইকেট নেন।একই মাঠে আগামী রোববার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে পাকিস্তানের দুর্দান্ত জয়