দৈনিক সংবাদ দিগন্ত

বাচ্চু রাজাকারের আপিল গ্রহণযোগ্যতার শুনানি ৩১ আগস্ট

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের করা আপিল গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে শুনানির জন্য আগামী ৩১ আগস্ট দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।সোমবার আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।আদালতে আবুল কালাম আযাদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।এর আগে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ আগস্ট আপিল বিভাগের শুনানিতে ১৭ আগস্ট দিন ধার্য করা হয়েছিল। আরও  পড়ুন, ‘বিভ্রান্তকারীদের চোখে চোখে রাখুন’: প্রধানমন্ত্রীআজকের শুনানি শেষে আপিলটি গ্রহণযোগ্য কি না, সে বিষয়ে শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়।সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় করা আপিলে আবুল কালাম আযাদ বিলম্ব মার্জনার আবেদন করেছেন। পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সাজা স্থগিত রাখার আবেদনও জানিয়েছেন।আবুল কালাম আযাদ জামায়াতে ইসলামীর সাবেক সদস্য ছিলেন। পলাতক অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।দীর্ঘদিন পর চলতি বছরের ২১ জানুয়ারি তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। এরপর আপিলের জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।এখন ৩১ আগস্টের শুনানিতে তার আপিল গ্রহণ করা হবে কি না, সেদিকেই নজর থাকবে।

বাচ্চু রাজাকারের আপিল গ্রহণযোগ্যতার শুনানি ৩১ আগস্ট