২৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হবে কারাবন্দি তিন সাংবাদিককে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনবিরোধী বক্তব্য ও উসকানি দেওয়ার অভিযোগে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু হয়েছে।এ ঘটনায় আগামী ২৪ আগস্ট কারাগারে থাকা এই তিন সাংবাদিককে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। নির্ধারিত দিনে তাদের আদালতে হাজির করা হলে এ মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে।প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা মামলায় বর্ণিত অপরাধে প্ররোচনা দেন।আরও পড়ুন, চলতি বছরের মধ্যেই নতুন পে স্কেল: অর্থমন্ত্রী আমির খসরুওই সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন নিয়ে শেখ হাসিনার বক্তব্য এবং ‘রাজাকার’ শব্দ ব্যবহারের পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর পর ওই রাত থেকেই আন্দোলন নতুন মাত্রা পায়।প্রসিকিউশনের দাবি, ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত তিন সাংবাদিক বিভিন্ন গণমাধ্যমে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে একটি ‘কাউন্টার-ন্যারেটিভ’ তৈরিতে ভূমিকা রাখেন এবং আন্দোলনবিরোধী বক্তব্য ও উসকানি দেন।তৎকালীন সময়ে মোজাম্মেল হক বাবু একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। আর শ্যামল দত্ত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এখন ২৪ আগস্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্টরা।