শাহবাগে বিক্ষোভ সমাবেশ, ২৩ জুন ‘নিষিদ্ধ লীগ’ প্রতিহতের ঘোষণা ছাত্রদলের
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে আগামী ২৩ জুন প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।রোববার রাজধানীর শাহবাগে বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।সমাবেশে ‘স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার’ এবং ‘নিষিদ্ধ লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান’— এমন বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ এলাকা।আরও পড়ুন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত ফিরবেন কাজে: প্রতিমন্ত্রীবক্তব্যে ডা. আউয়াল অভিযোগ করে বলেন, জামায়াত-শিবির গিরগিটির মতো রং বদলায় এবং তাদের মাধ্যমেই নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। তিনি দাবি করেন, বাংলাদেশের বর্তমান সাম্যাবস্থা একটি মহল মেনে নিতে পারছে না।এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদে বসবাস করছেন এবং তাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ যারা তুলছেন, তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে।সমাবেশে ছাত্রদল নেতা ডা. সাব্বির, ডা. প্রিন্স, শাহ পরান, মিরাজ হোসেন, মেহেদী, কামরুল ও আশরাফুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।