স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন।আগামী ২১ সেপ্টেম্বর বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।ইসি সূত্রে জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের শূন্য আসনের উপনির্বাচন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে।এর আগে ১৬ সেপ্টেম্বর বৈঠকটি হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। পরে নতুন তারিখ হিসেবে ২১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।বৈঠকে ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণ এবং নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রস্তুতির বিষয়টিও পর্যালোচনা করা হবে।আরও পড়ুন, তিতুমীর কলেজে জেন্ডারভিত্তিক হয়রানি প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিতসভায় জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও পুলিশের মহাপরিদর্শক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।এ ছাড়া এসবি, ডিবি ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বৈঠকে থাকার কথা রয়েছে।বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়েও আলোচনা হবে। আগামী ২৯ অক্টোবর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এদিকে চলতি সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বরের মাঝামাঝি থেকে ভোট শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।