শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২০ সেপ্টেম্বর
মেঘনা ও গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের ৩০৯ কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন, দুদক, এদিন প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আলমগীর আগামী ২০ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।আরও পড়ুন, দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা২০২৫ সালের ১২ অক্টোবর শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে দুদক। মামলায় দণ্ডবিধির একাধিক ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের, আনিসুল হক, প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা।মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেড বা সিএনএসকে একক উৎসভিত্তিক দরপত্রের মাধ্যমে টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়। এতে প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এবং সরকারের ৩০৯ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।দুদকের তদন্ত শেষে মামলার পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে।