বগুড়ায় স্কুল ব্যাগ থেকে ২০ বোতল ফেয়ারডিল কোডিন ফসফেটসহ মারুফ গ্রেফতার
একটি নেভী ব্লু রংয়ের স্কুল ব্যাগের ভিতরে পুরাতন তোয়ালা দ্বারা মোড়ানো কোডিন যুক্ত মাদকদ্রব্য ফায়ারডিল ২০ বোতল মাদক ব্যবসার কাজে ব্যবহৃত আসামীর একটি পুরাতন Redmi কোম্পানীর স্মার্ট মোবাইল ফোন (সিম সহ)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া 'খ' সার্কেল কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বগুড়া শিবগঞ্জ উপজেলা মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) গ্রামের রংপুর-বগুড়া মহাসড়কের পূর্ব পার্শ্বে জনৈক আব্দুল ওয়াহেদ এর ভাতের হোটেলের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর দিনাজপুর থেকে রাজশাহীগামী বিআরটিসি নামীয় যাত্রীবাহি বাস,আরো পড়ুন , সীতাকুণ্ড গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুর মৃত্যু যাহার রেজিঃ নং-চট্ট মেট্রো-চ-১২৪৫ থেকে আলামত প্রাপ্ত।গ্রেফতারকৃত আসামী হলো, আল মারুফ (১৯), পিতা আব্দুল মান্নান, মাতা সুমি বেগম, সাং কায়েমতারা, ডাকঘর-বালিরটেক-১৮০০, থানা-মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ।উল্লেখ্য মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।উল্লিখিত আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।