দৈনিক সংবাদ দিগন্ত

১৫ বছরে যা হয়নি, ৩ মাসে তার চেয়ে বেশি হয়েছে : মির্জা ফখরুল

মুন্সীগঞ্জের গজারিয়ায় একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এলাকায় চলমান উন্নয়ন কার্যক্রম আগামী পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণভাবে শেষ করা হবে। তিনি দাবি করেন, গত তিন মাসে যে উন্নয়ন কাজ হয়েছে, তা পূর্ববর্তী ১৫ বছরের তুলনায় বেশি দৃশ্যমান।তিনি আরও জানান, বহুল প্রতীক্ষিত ফুলদী ব্রিজের নির্মাণ কাজ চলতি বছরের মধ্যেই শুরু হবে।আরও  পড়ুন, গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করল সরকার, ফিটনেস নবায়নের সঙ্গে যুক্ত নতুন নিয়ম একই সঙ্গে গজারিয়ায় অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে রাস্তাঘাট ও সেতু নির্মাণ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।এদিন তিনি ভবেরচর বাজারে ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুই তলা বিশিষ্ট গ্রামীণ বাজার ভবন উদ্বোধন করেন। পরে কালীগাছ তলায় ব্র্যাক অফিস-ইমামপুর সড়কের দুই কিলোমিটার রাস্তার পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং রসূলপুর খেয়াঘাট এলাকায় ফুলদী ব্রিজ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

১৫ বছরে যা হয়নি, ৩ মাসে তার চেয়ে বেশি হয়েছে : মির্জা ফখরুল