বাংলাদেশ পুলিশে ব্যাপক বদলি, নতুন দায়িত্ব পেলেন ১২ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।বুধবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ আগামী ১ জুলাইয়ের মধ্যে কার্যকর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ২ জুলাই থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।আরও পড়ুন, গার্মেন্টস থেকে সংসদ সবখানেই বাড়ছে নারীর অবদানবদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তানভীর হোসেন, যাকে স্পেশাল ব্রাঞ্চ বা এসবিতে পদায়ন করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারকে দেওয়া হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব।এছাড়া সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি, চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সায়েম ইউসুফসহ আরও কয়েকজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে।পুলিশ সদর দপ্তরের এই প্রশাসনিক পুনর্বিন্যাসকে বাহিনীর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।বাংলাদেশ পুলিশের এই নতুন পদায়ন কার্যক্রম আগামী মাসের শুরু থেকেই বাস্তবায়ন হবে।