গণভোটে জনগণ যে রায় দিয়েছে তা সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে : মামুনুল হক
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (২৮ জুন) বিকেলে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।বক্তব্যে মামুনুল হক বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করা উচিত। তিনি দাবি করেন, জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।আরও পড়ুন, ‘গণভোটের রায় বাস্তবায়নে সরকার এগোচ্ছে না’, অভিযোগ রাজনৈতিক নেতাদেরজুলাই সনদ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে দীর্ঘ আলোচনার পর রাজনৈতিক দলগুলো যে সংস্কার প্রস্তাবে একমত হয়েছিল, তা পরবর্তীতে বাস্তবায়নের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে।সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটে জনগণ সরাসরি মতামত দিয়েছে এবং সেই রায়ের যথাযথ বাস্তবায়ন হওয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে। তবে বৃহত্তর রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে তারা নির্বাচনের ফল মেনে নিয়েছেন বলেও উল্লেখ করেন।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারের বিভিন্ন নীতি ও কার্যক্রমের সমালোচনা করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।