দৈনিক সংবাদ দিগন্ত

ব্রাজিলের ঐতিহাসিক ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার

নেইমারের পর ব্রাজিল জাতীয় দলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি পেলেন বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়া। নতুন বিশ্বকাপ চক্রে সেলেসাওদের হয়ে গুরুত্বপূর্ণ এই জার্সি গায়ে মাঠে নামবেন ব্রাজিলিয়ান তারকা।অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচকে সামনে রেখে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জাতীয় দলের খেলোয়াড়দের জার্সি নম্বর প্রকাশ করেছে। সেখানে রাফিনিয়ার নামের পাশে রাখা হয়েছে ১০ নম্বর জার্সি।নেইমার দীর্ঘদিন ব্রাজিলের ১০ নম্বর জার্সির অন্যতম প্রধান মুখ ছিলেন। ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপেও এই নম্বরের জার্সি পরে খেলেছেন তিনি। এবার নতুন বিশ্বকাপ চক্রে ঐতিহাসিক এই জার্সির দায়িত্ব পেয়েছেন রাফিনিয়া।যদিও ১০ নম্বর জার্সি রাফিনিয়ার জন্য নতুন নয়। নেইমারের অনুপস্থিতিতে ২০২৪ সালে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি। আরও  পড়ুন : হলান্ডের জোড়া গোলে ডেনমার্ককে হারাল নরওয়েতবে জাতীয় দলের হয়ে বেশিরভাগ ম্যাচে ১১ নম্বর জার্সি পরেই খেলেছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।রাফিনিয়া ১০ নম্বর পাওয়ায় তার পরিচিত ১১ নম্বর জার্সি পেয়েছেন তরুণ ব্রাজিলিয়ান তারকা এস্তেভাও। ভিনিসিয়ুস জুনিয়র থাকছেন ৭ নম্বর জার্সিতেই। আর ৯ নম্বর জার্সি পেয়েছেন এনদ্রিক।নেইমারের মতো একজন তারকার পর ১০ নম্বর জার্সি পাওয়ায় রাফিনিয়ার ওপর প্রত্যাশাও বাড়ছে। জাতীয় দলে নিজের প্রভাব আরও বাড়ানোর পাশাপাশি ঐতিহ্যবাহী এই জার্সির মর্যাদা ধরে রাখার চ্যালেঞ্জও থাকবে তার সামনে।নতুন চক্রের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২৯ সেপ্টেম্বর দুই দলের দ্বিতীয় ম্যাচ এবং ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল।

ব্রাজিলের ঐতিহাসিক ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার