দৈনিক সংবাদ দিগন্ত

আবাসিক গ্যাসে হোটেলের রান্না গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাজীপুরে আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করে বাণিজ্যিকভাবে হোটেল-রেস্তোরাঁয় রান্না করার দায়ে পাঁচটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই অভিযানে তিনটি হোটেল ও রেস্টুরেন্টের সংশ্লিষ্ট পাঁচজনকে মোট ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৭ অক্টোবর) তিতাস গ্যাস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গাজীপুরের ভূঁইয়াপাড়া, ডুয়েট ছায়াতরু রোড ও শিমুলতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিতাস গ্যাসের কর্মকর্তারাও অংশ নেন।তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পার্শ্ববর্তী ভূঁইয়াপাড়া এলাকায় আবাসিক সংযোগের গ্যাস বাণিজ্যিক কাজে ব্যবহার করে বিসমিল্লাহ হোটেল-১ ও ২-এর রান্না পরিচালনা করায় দুই ব্যবহারকারীকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।আরও  পড়ুন, পূর্ব মৌচাক কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণকাজের শুভ উদ্বোধনএ ছাড়া ছায়াতরু রোড এলাকায় জান্নাত হোটেলে আবাসিক গ্যাস বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করায় দুই ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদিকে শিমুলতলী এলাকায় হান্ডি বিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করে বাণিজ্যিকভাবে রান্না করার অভিযোগে একজন ব্যবহারকারীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানকালে আবাসিক শ্রেণির মোট পাঁচটি দ্বিমুখী গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব সংযোগের মোট লোড ছিল ঘণ্টায় ১০৫ ঘনফুট।সংশ্লিষ্টরা জানান, আবাসিক গ্যাস সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহার করা নিয়মবহির্ভূত। এ ধরনের অবৈধ ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আবাসিক গ্যাসে হোটেলের রান্না গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান