দৈনিক সংবাদ দিগন্ত

রুক্ষ ও শুষ্ক চুলের জন্য মাসে দুবার ঘরোয়া হেয়ার স্পা

চুলের যত্নে হাজার হাজার টাকা খরচ করছেন। বিউটি পার্লারে খরচ তো, বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী—সবখানে খরচ। কিন্তু কোনো সমস্যার সমাধান নেই। রুক্ষ, শুষ্ক কিংবা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় নেই কোনো সমাধান। এ নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই। তবে এ সমস্যার সমাধানে এবার আপনি চিন্তামুক্ত হতে পারেন। কারণ আপনার রুক্ষ-শুষ্ক চুলের সমাধান আপনি ঘরে বসেই করতে পারবেন। আপনি ঘরে বসেই হেয়ার স্পা তৈরি করলে আপনার চুলের যত্ন নেওয়া যেমন সহজ হয়, ঠিক তেমনই পার্লারে অতিরিক্ত খরচও বাঁচে। নিয়মিত হেয়ার স্পা করলে চুল হয় নরম, মসৃণ ও প্রাণবন্ত। বিশেষ করে রুক্ষ, শুষ্ক বা অতিরিক্ত চুল পড়ার সমস্যা থাকে না। কিন্তু কীভাবে বাড়িতেই হেয়ার স্পা করবেন? চলুন জেনে নেওয়া যাক, চুলের যত্নে ঘরোয়া উপায়ে হেয়ার স্পা বানাবেন—১. তেল মালিশহেয়ার স্পার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো তেল মালিশ। আপনি নারিকেল তেল, অলিভ অয়েল কিংবা বাদাম তেল হালকা গরম করে নিন। এবার আঙুলের ডগার সাহায্যে স্ক্যাল্পে ভালো করে ১০–১৫ মিনিট মালিশ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুলের গোড়া মজবুত হয়। আপনি চাইলে তেলের সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে নিতে পারেন। তেল মালিশের পর চুলে স্টিম নিলে তেল ও পুষ্টি উপাদান স্ক্যাল্পের গভীরে পৌঁছায়। গরম পানি তোয়ালে ভিজিয়ে ভালো করে নিংড়ে মাথায় জড়িয়ে নিন। এরপর ৫–৭ মিনিট এভাবে রাখুন। তবে মনে রাখবেন, খুব বেশি গরম তোয়ালে ব্যবহার করবেন না, এতে স্ক্যাল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। এবার স্টিম নেওয়ার পর মাইল্ড কিংবা সালফেট-মুক্ত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। একবার শ্যাম্পু করাই যথেষ্ট। অতিরিক্ত শ্যাম্পু করলে চুলের স্বাভাবিক তেল নষ্ট হয়ে যেতে পারে।আরও পড়ুন, এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা বুঝবেন যেভাবে২. হেয়ার মাস্ক ব্যবহারচুলের ধরন অনুযায়ী আপনি ঘরোয়া উপায়ে হেয়ার মাস্ক ব্যবহার করুন। শুষ্ক চুলের জন্য কলা ও মধু, রুক্ষ চুলের জন্য দই ও অ্যালোভেরা জেল খুব ভালো কাজ করে থাকে। মাস্ক চুলের মাঝখান থেকে ডগা পর্যন্ত লাগান এবং ১৫–২০ মিনিট রেখে দিন। এবার মাস্ক ধোয়ার পর হালকা কন্ডিশনার ব্যবহার করলে চুল আরও নরম ও জটমুক্ত হয়। স্ক্যাল্পে নয়, শুধু চুলের ডগায় কন্ডিশনার লাগান।৩. সঠিকভাবে চুল শুকানোহেয়ার স্পার পর চুল তোয়ালে দিয়ে আলতো করে মুছে ফেলুন। ভেজা চুলে কখনো জোরে চিরুনি দেবেন না। প্রাকৃতিকভাবে চুল শুকাতে দিন। আর অবশ্যই হিট স্টাইলিং এড়িয়ে চলবেন।৪. কতদিন অন্তর হেয়ার স্পা করবেনপ্রতি মাসে দুবার ঘরে হেয়ার স্পা করলেই চুল থাকবে সুস্থ ও ঝলমলে। নিয়মিত ঘরোয়া হেয়ার স্পা আপনার চুলকে ভেতর থেকে পুষ্টি দেয়, চুল পড়া কমায় এবং চুলের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনে—সবটাই সহজ ও নিরাপদ উপায়ে।

রুক্ষ ও শুষ্ক চুলের জন্য মাসে দুবার ঘরোয়া হেয়ার স্পা