গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য ভোক্তা অধিকার ও সমৃদ্ধ মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরাম (গভঃ রেজিঃ নং-৮৩৯৫/২৫)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য হাবিবুর রশিদ এমপি, যিনি রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করা এবং মানবাধিকার সুরক্ষায় সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংগঠনের ধারাবাহিক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ ফজলে হুদা বাবুল এমপি, এ এইচ এম সফিকুজ্জামান (সাবেক সচিব ও সভাপতি, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব), মোঃ আলমগীর হোসেন (সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল), সৈয়দ আখতার ইউসুফ (সিনিয়র সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি), নাদিম চৌধুরী (প্রতিষ্ঠাতা সভাপতি, আরও পড়ুন, গোপালপুরে খাবার খেয়ে শিশুসহ একই পরিবারের ৭ জন অসুস্থ: হাসপাতালে ভর্তিবেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ) এবং মেঘনা আলম (রাজনৈতিক প্রশিক্ষক ও বিশ্লেষক)। বক্তারা ভোক্তা অধিকার রক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা, সুশাসন এবং জনসচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টি মোঃ হাসান আলী রেজা (দোজা)। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের বিভিন্ন অঞ্চলে ভোক্তা অধিকার, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোহাম্মদ মনির হোসেন কাজী, নির্বাহী পরিচালক, বোর্ড অব ট্রাস্টি, গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরাম।আলোচনা সভা শেষে সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং ভোক্তা ও মানবাধিকার বিষয়ক বিভিন্ন কর্মসূচি আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা সংগঠনের সফলতা কামনা করেন এবং জনস্বার্থে এর কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।