দৈনিক সংবাদ দিগন্ত

হাসিনা-হাদি ইস্যুতে অনড় ঢাকা, অনিশ্চয়তায় তারেকের দিল্লি সফর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে দিল্লির কাছে দুটি গুরুত্বপূর্ণ শর্ত তুলে ধরেছে বাংলাদেশ। শর্ত দুটি হলো—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানো।রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সরকারের অবস্থান তুলে ধরেন মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম।তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে ঢাকা ও দিল্লির কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছিল। তবে ভারতে শেখ হাসিনার সাম্প্রতিক প্রকাশ্য রাজনৈতিক বক্তব্যের পর সফরের পরিবেশ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।বাংলাদেশ মনে করছে, সফরটি বাস্তবায়নে একটি ‘অনুকূল পরিবেশ’ প্রয়োজন। এ জন্য দুই দেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীর প্রত্যর্পণের অনুরোধ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি হাদি হত্যা মামলার অভিযুক্তদের বাংলাদেশে হস্তান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ জানানো হয়েছে।আরও পড়ুন, নারীদের অনার্স পর্যন্ত পড়ার খরচ দেবে সরকার: প্রধানমন্ত্রীবাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।এর আগে ১০ আগস্ট ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আগ্রহের কথা জানানো হলেও সহায়ক পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।এর আগে কূটনৈতিক সূত্রের বরাতে ২২ বা ২৩ আগস্ট তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের কথা বলা হয়েছিল। তবে ঢাকার নতুন দুই শর্তের পর সফরের তারিখ ও বাস্তবায়ন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘বাংলাদেশ প্রথম’ নীতিতে সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা।

হাসিনা-হাদি ইস্যুতে অনড় ঢাকা, অনিশ্চয়তায় তারেকের দিল্লি সফর