প্রথম ইনিংসেই ম্যাচ হেরেছি: শান্ত
হারারে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারের পর দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, প্রথম ইনিংসের ব্যর্থতাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে।তিনি বলেন, 'প্রথম ইনিংসে আমরা ভালোভাবে ব্যাট করতে পারিনি। সেখানেই আসলে ম্যাচটা হেরে গেছি। বোলিং-ব্যাটিং দুই জায়গার কোনোটিতেই আমরা ভালো করিনি।'শান্তের মতে, হারারের কন্ডিশন কিছুটা ভিন্ন হলেও সেটিকে অজুহাত হিসেবে দেখার সুযোগ নেই। বরং আরো পড়ুন , জাপানের বিপক্ষে নাটকীয় জয়, কোয়ার্টার ফাইনালে ব্রাজিলদলের পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করতে না পারাই বড় কারণ।তিনি বলেন, 'কন্ডিশন এখানে ভিন্ন ছিল। তবে আমরা প্ল্যান কাজে লাগাতে পারিনি। কন্ডিশনের চ্যালেঞ্জ মানিয়ে নিয়েই খেলতে হয়। আমরা সেখানে ব্যর্থ হয়েছি।'জিম্বাবুয়ের পেস আক্রমণেরও প্রশংসা করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, প্রতিপক্ষের পেসাররা ধারাবাহিকভাবে ভালো বোলিং করেছে এবং বাংলাদেশের ব্যাটাররা প্রয়োজনীয় ক্রিকেটীয় শট খেলতে পারেননি।তবে টেস্টের হতাশা কাটিয়ে সামনে সাদা বলের সিরিজে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন শান্ত।তার ভাষায়, 'সাদা বলে গত চার-পাঁচটি সিরিজে আমরা ভালো খেলেছি, জিতেছিও। ছেলেরা উজ্জীবিত আছে। আশা করি সাদা বলের সিরিজে আমরা ভালো করতে পারব।'