দৈনিক সংবাদ দিগন্ত

দেশে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৩০

দেশে হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ঢাকা ও সুনামগঞ্জ জেলায় একজন করে মারা গেছে।এ নিয়ে চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩০ জনে।আরও  পড়ুন, দিল্লির আগ্রহ, ঢাকার শর্ত , ঝুলে গেল তারেক রহমানের ভারত সফরএর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৯ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৩১ জনের।এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছর এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭৩ জনে।একই সময়ে আরও ৮১৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে চলতি বছর মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৮ হাজার ৪০৬ জনে।স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যান হাম প্রতিরোধে টিকাদান, দ্রুত শনাক্তকরণ এবং আক্রান্তদের যথাযথ চিকিৎসার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

দেশে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৩০