দৈনিক সংবাদ দিগন্ত

সাভারে ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও দখল চেষ্টা মামলার প্রধান আসামি সোহরাব গ্রেপ্তার

সাভার থানা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সামিরের পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর, দখলচেষ্টা ও নারী সদস্যদের শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সোহরাব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার ( ৪ জুলাই ) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুরুল আমিন তাকে গ্রেপ্তার করেন।এর আগে শুক্রবার সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকায় মাহবুব হোসেন সামিরের পরিবারের বাড়িতে হামলা, আরও  পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে অপহরণ, ধর্ষণ ও প্রতারণা মামলার ৫ আসামি গ্রেফতারভাঙচুর, দখলচেষ্টা ও নারী সদস্যদের শ্লীলতাহানির অভিযোগে সোহরাব হোসেনসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় শনিবার দুপুরে থানায় মামলা নং-২৩ রুজু হয়েছে।মামলার বাদীপক্ষ পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে নির্যাতিত পরিবারের পক্ষে তাৎক্ষণিকভাবে কার্যকর ভূমিকা রাখায় সাভার মডেল থানার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সাভারে ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও দখল চেষ্টা  মামলার প্রধান আসামি সোহরাব গ্রেপ্তার