দৈনিক সংবাদ দিগন্ত

ইসলামাবাদ সফর শেষ করে ঢাকায় স্পিকার হাফিজ উদ্দিন

পাকিস্তানের ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার ২৯ নভেম্বর ভোর ৪টা ২০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর ছয় দিনের সরকারি সফরে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ওই দিন দুপুর ১টা ৪০ মিনিটে তিনি ঢাকা ছাড়েন। সফর শেষে স্পিকারের দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আরও পড়ুন,পাকিস্তান সফর শেষ করে দেশে ফিরল সংসদীয় প্রতিনিধিদলএ ছাড়া সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এই সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে অনুষ্ঠিত ছয় দিনের এই সফর শেষে সংসদীয় প্রতিনিধিদল নিয়ে দেশে ফিরলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

ইসলামাবাদ সফর শেষ করে ঢাকায় স্পিকার হাফিজ উদ্দিন