দৈনিক সংবাদ দিগন্ত

শহীদ হাদীর জানাজা চলাকালীন মানিক মিয়া এভিনিউয়ে যান চলাচলে বিধিনিষেধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীর জানাজা উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় যান চলাচলে সাময়িক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় এ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার রাতে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এ সময় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।আরও পড়ুন, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে হস্তক্ষেপ করবে নাট্রাফিক নির্দেশনা অনুযায়ী, মিরপুর রোড থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং হয়ে লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি ব্যবহার করবে। ফার্মগেট থেকে ইন্দিরা রোড ও মানিক মিয়া এভিনিউমুখী যানবাহনকে খেজুর বাগান ক্রসিং হয়ে লেক রোড ও গণভবন ক্রসিংয়ের দিকে চলাচল করতে বলা হয়েছে। ধানমন্ডি, আসাদগেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ইন্দিরা রোড থেকে আগত যানবাহনের জন্যও পৃথক বিকল্প পথ নির্ধারণ করা হয়েছে।আরও পড়ুন, ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন ও ভাঙচুরএছাড়া জানাজা চলাকালীন সময়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহনকে ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। ডিএমপি আরও জানায়, শনিবার সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া এভিনিউ এলাকা এড়িয়ে চলার জন্য সকল যানবাহন চালককে অনুরোধ করা হচ্ছে।একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে জানাজায় অংশগ্রহণকারী সাধারণ মানুষকে কোনো ধরনের ব্যাগ বা ভারী জিনিসপত্র বহন না করার আহ্বান জানিয়েছে পুলিশ। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শহীদ হাদীর জানাজা চলাকালীন মানিক মিয়া এভিনিউয়ে যান চলাচলে বিধিনিষেধ