দৈনিক সংবাদ দিগন্ত

বগুড়া শহরে কোরবানির মাংসের অস্থায়ী হাট, কেজিপ্রতি ৭৮০–৮০০ টাকা

ঈদের দিন দুপুরে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় কোরবানির মাংস বিক্রির অস্থায়ী বাজার বসেছে। শহরের রেলঘুমটি, থানা মোড় ও সাতমাথা এলাকায় এসব অস্থায়ী হাটে গরু ও খাসির মাংস বিক্রি হতে দেখা যায়। তবে এবার কেজিপ্রতি মাংসের দাম ৭৮০ থেকে ৮০০ টাকা পর্যন্ত পৌঁছায়, যা নিয়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক হতাশা দেখা গেছে।আরও পড়ুন, দুই লাখ টাকার গরুর চামড়া বিক্রি মাত্র ২০০ টাকায়বিক্রেতারা জানান, বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা কোরবানির মাংস তারা এখানে এনে বিক্রি করছেন। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দামও বেড়েছে। রেলঘুমটি এলাকার বিক্রেতা রিপন মণ্ডল বলেন, গত বছরের তুলনায় এবার মাংসের দাম বেশি হওয়ায় কেনা-বেচা দুটোই কমে গেছে।তিনি জানান, বর্তমানে তারা বেশি দামে কিনে তুলনামূলক কম লাভে মাংস বিক্রি করছেন। অন্যদিকে এই বাজারের বড় অংশের ক্রেতাই মধ্যবিত্ত ও চাকরিজীবী পরিবার, যারা এবার কোরবানি দিতে পারেননি।আরও পড়ুন, বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যাএক ক্রেতা জানান, ঈদের ছুটিতে বাড়ি যেতে না পারায় তিনি পরিবারের জন্য মাংস কিনতে এসেছেন। তবে অনেকে মনে করছেন, বাজারে কিছু অসাধু চক্র বা সিন্ডিকেটের কারণে দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।আরও পড়ুন, ‘নয়ন ভরা জল’ গেয়ে রাতারাতি ভাইরাল লাইলী বেগমক্রেতারা অভিযোগ করেন, অন্যান্য দিনের তুলনায় ঈদের দিনেও মাংসের দাম কমার বদলে আরও বেড়ে গেছে, যা সাধারণ মানুষের জন্য কষ্টকর। সব মিলিয়ে বগুড়ার অস্থায়ী মাংসের বাজারে চড়া দাম ও সরবরাহ সংকটে ক্রেতা-বিক্রেতা উভয়ই অসন্তোষ প্রকাশ করেছেন।

বগুড়া শহরে কোরবানির মাংসের অস্থায়ী হাট, কেজিপ্রতি ৭৮০–৮০০ টাকা