দৈনিক সংবাদ দিগন্ত

চিল্লানো ও খাওয়ার স্বভাবেই নাম ‘নাসীরুদ্দিন পাটোয়ারী’

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে এক খামারি তার কোরবানির গরুর নাম রেখেছেন ‘নাসীরুদ্দিন পাটোয়ারী’। গরুটির মালিক জানান, কালো রঙের বিশাল আকৃতির এই ষাঁড়টি অত্যন্ত বেশি চিৎকার করে এবং প্রচুর খাবার খায়। এই স্বভাবের কারণেই তিনি মজার ছলে গরুটির এমন নাম রেখেছেন।

আরও পড়ুন, যাকে দেখে ক্রাশ খেয়েছিলাম

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে গরুটি ও তার মালিকের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায়, খামারি কোরবানির হাটে দাঁড়িয়ে গরুটির নামকরণের কারণ ব্যাখ্যা করছেন।

আরও পড়ুন, তরুণ গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক রহমত আলী

তিনি বলেন, গরুটি অনেক বেশি চিৎকার করে এবং খাওয়ার সময়ও অস্থির আচরণ করে, তাই শখ করেই এমন নাম রাখা হয়েছে। মালিক আরও জানান, গরুটি একবারে প্রায় ১২ কেজি চালের জাউ খেতে পারে। পাশাপাশি প্রতিদিন ঘাস ও খড় খাওয়ানো হয়। বর্তমানে গরুটির দাম হাঁকা হচ্ছে প্রায় ৯ লাখ টাকা।

আরও পড়ুন, ‘রক্তছায়া’ পেল অ্যাকোলেড ফিল্ম কম্পিটিশনে সম্মাননা

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানান রকম রসাত্মক প্রতিক্রিয়া দেখা যায়। কেউ মজা করে মন্তব্য করেছেন, আবার কেউ গরুটির নামকরণ নিয়েও কৌতূহল প্রকাশ করেছেন। ঈদের আগে এই ব্যতিক্রমী নামকরণ ও ভাইরাল ভিডিওটি নেটিজেনদের মধ্যে বাড়তি বিনোদন তৈরি করেছে।

বিষয় : নাসীরুদ্দিন পাটোয়ারী স্বভাব হাট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

চিল্লানো ও খাওয়ার স্বভাবেই নাম ‘নাসীরুদ্দিন পাটোয়ারী’

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে এক খামারি তার কোরবানির গরুর নাম রেখেছেন ‘নাসীরুদ্দিন পাটোয়ারী’। গরুটির মালিক জানান, কালো রঙের বিশাল আকৃতির এই ষাঁড়টি অত্যন্ত বেশি চিৎকার করে এবং প্রচুর খাবার খায়। এই স্বভাবের কারণেই তিনি মজার ছলে গরুটির এমন নাম রেখেছেন।

আরও পড়ুন, যাকে দেখে ক্রাশ খেয়েছিলাম

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে গরুটি ও তার মালিকের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায়, খামারি কোরবানির হাটে দাঁড়িয়ে গরুটির নামকরণের কারণ ব্যাখ্যা করছেন।

আরও পড়ুন, তরুণ গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক রহমত আলী

তিনি বলেন, গরুটি অনেক বেশি চিৎকার করে এবং খাওয়ার সময়ও অস্থির আচরণ করে, তাই শখ করেই এমন নাম রাখা হয়েছে। মালিক আরও জানান, গরুটি একবারে প্রায় ১২ কেজি চালের জাউ খেতে পারে। পাশাপাশি প্রতিদিন ঘাস ও খড় খাওয়ানো হয়। বর্তমানে গরুটির দাম হাঁকা হচ্ছে প্রায় ৯ লাখ টাকা।

আরও পড়ুন, ‘রক্তছায়া’ পেল অ্যাকোলেড ফিল্ম কম্পিটিশনে সম্মাননা

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানান রকম রসাত্মক প্রতিক্রিয়া দেখা যায়। কেউ মজা করে মন্তব্য করেছেন, আবার কেউ গরুটির নামকরণ নিয়েও কৌতূহল প্রকাশ করেছেন। ঈদের আগে এই ব্যতিক্রমী নামকরণ ও ভাইরাল ভিডিওটি নেটিজেনদের মধ্যে বাড়তি বিনোদন তৈরি করেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত