বাংলা সংগীতাঙ্গনের তরুণ প্রজন্মের মধ্যে নিজের প্রতিভা, সৃষ্টিশীলতা ও ব্যতিক্রমধর্মী কাজের মাধ্যমে আলাদাভাবে পরিচিতি পাচ্ছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক রহমত আলী। অল্প সময়ের মধ্যেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।রহমত আলীর প্রতিটি গানেই রয়েছে মাধুর্য, আবেগ ও স্বকীয়তার ছাপ। গান লেখা, সুর তৈরি এবং সংগীত আয়োজন—প্রতিটি ধাপ তিনি নিজেই সম্পন্ন করেন। নিজের সৃজনশীলতা ও পরিশ্রমের মাধ্যমে তিনি প্রতিটি গানকে আলাদা মাত্রা দেওয়ার চেষ্টা করেন, যা তাকে অন্যান্যদের থেকে ব্যতিক্রমী করে তুলেছে।সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে তার শক্ত অবস্থান। বর্তমানে তার অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ২ লক্ষ ৫০ হাজারের বেশি এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ২ লক্ষ ৮০ হাজার ছাড়িয়েছে। তার প্রকাশিত গানগুলো নিয়মিতই দর্শক-শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।
আরও পড়ুন, যাকে দেখে ক্রাশ খেয়েছিলাম
সম্প্রতি প্রকাশিত তার নতুন গান “মিথ্যা মায়া” ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। গানটি প্রকাশের পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভিডিও প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। শ্রোতাদের মতে, গানটির কথা ও সুরে রয়েছে আলাদা এক আবেগ, যা সহজেই মানুষের হৃদয় স্পর্শ করে।এছাড়াও তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে “প্রেমের অনল”, “ধুসর সময়”, “আবেগ” এবং “অজানা পথে”। তার আরও অনেক গান রয়েছে, যা ইতোমধ্যেই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।রহমত আলী জানান, তিনি গান লিখতে, সুর করতে এবং গান গাইতে ভীষণ ভালোবাসেন। তার প্রতিটি কাজেই এই ভালোবাসা ও আন্তরিকতার প্রতিফলন দেখা যায়।তিনি ভবিষ্যতে বাংলাদেশের সংগীত অঙ্গনে আরও বড় পরিসরে কাজ করার স্বপ্ন দেখছেন। নতুন ধরণের সংগীত ও আধুনিক উপস্থাপনার মাধ্যমে বাংলা গানে ভিন্ন কিছু উপহার দিতে চান এই তরুণ শিল্পী। সংগীত সংশ্লিষ্টদের মতে, ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আগামী দিনে দেশের সংগীত জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন রহমত আলী।
বিষয় : তরুণ গীতিকার রহমত আলী ব্যতিক্রমধর্মী

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন