১২৪ হজ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪৮ হাজারের বেশি হাজি, মৃত্যু ১০ জন
পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২৪টি হজ ফ্লাইটে ৪৮ হাজার ৬০৫ জন হাজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ শুক্রবার (৮ মে) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৪ হাজার ৫৩৪ জন হাজি।আরও পড়ুন, আগামী ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতচলতি বছর মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশি হজ পালনের অনুমতি পেয়েছেন। এ পর্যন্ত হজে গিয়ে ১০ জন মারা গেছেন। তাদের মধ্যে ৮ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান। মৃতদের মধ্যে দুইজন নারী রয়েছেন। ফ্লাইট তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৭টি ফ্লাইটে ২২ হাজার ৮১৯ জন, সৌদি এয়ারলাইনসের ৪৬টি ফ্লাইটে ১৭ হাজার ২৯২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন।আরও পড়ুন, রাজশাহীতে ১৩ দিন এলাকাভিত্তিক বিদ্যুৎ বন্ধ থাকবেহজ কার্যক্রম পরিচালনায় মোট ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে। গত ১৭ এপ্রিল প্রথম হজ ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করে।আরও পড়ুন, ৭ জুন বসছে বাজেট অধিবেশন, ১১ জুন বাজেট পেশচাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফ্লাইটটি ৩০ জুন ঢাকায় পৌঁছাবে।