দৈনিক সংবাদ দিগন্ত

মিসর ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় রদবদল

বিশ্বকাপের নকআউট পর্বে আরেকটি হাইভোল্টেজ লড়াই। এবার আফ্রিকার শক্তিশালী দল মিসরের বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের আগে শুরুর একাদশে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চোট কাটিয়ে বাঁ দিকের রক্ষণে ফিরছেন নিকোলাস তাগলিয়াফিকো। আগের ম্যাচে ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়তে হয়েছিল ফাকুন্দো মেদিনাকে। তার জায়গায় এবার শুরু থেকেই দেখা যাবে অভিজ্ঞ এই ডিফেন্ডারকে।মধ্যমাঠেও আসছে আরো পড়ুন , বিশ্বকাপের শেষ চার ম্যাচে নতুন চমক, ‘ট্রিওন্ডা ফাইনাল’ বল উন্মোচনপরিবর্তন। একাদশে ফিরছেন লিয়ান্দ্রো পারেদেস। তার জন্য জায়গা ছাড়তে হচ্ছে থিয়াগো আলমাদাকে।সবচেয়ে বড় চমক আক্রমণভাগে। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে শুরু করবেন হুলিয়ান আলভারেজ। ফলে আগের ম্যাচে শুরুর একাদশে থাকা লাউতারো মার্তিনেজকে বেঞ্চে দেখা যেতে পারে।অনুশীলনে রদ্রিগো দি পলর বিকল্প হিসেবে নিকো গঞ্জালেজকে পরখ করলেও শুরু থেকেই তাকে নামানোর সম্ভাবনা কম। ম্যাচের পরিস্থিতি বুঝে দ্বিতীয়ার্ধে তাকে ব্যবহার করা হতে পারে।টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, মিসরের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা। এখন দেখার বিষয়, এই নতুন সমীকরণে মেসিদের বিশ্বকাপ যাত্রা আরও একধাপ এগোয় কি না।

মিসর ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় রদবদল