হরিনাথপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বরিশালের হিজলা উপজেলার ঐতিহ্যবাহী হরিনাথপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে এক সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ইলিয়াস শিকদার।তিনি তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক ও শিক্ষকদের যৌথ ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ এসআই ফোরকান।আরও পড়ুন. মাদারীপুর সদর থানার অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ আটক ৩এছাড়া আমন্ত্রিত অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হরিনাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন সরদার, হিজলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বারেক মাঝি, হরিনাথপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সাত্তার মাঝী, হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইমরান খন্দকার, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান হিরা, হরিনাথপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাম খানসহ এলাকার অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।সমাবেশে বক্তারা বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ সৃষ্টি, সুশাসন ও ছাত্রীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মুক্ত আলোচনা পর্বে অভিভাবকগণ তাঁদের সন্তানদের পড়াশোনার অগ্রগতি ও নানা বিষয়ে মতামত তুলে ধরেন। পরিশেষে, বিদ্যালয় কর্তৃপক্ষের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাবেশ সম্পন্ন হয়।