দৈনিক সংবাদ দিগন্ত

মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বের যেকোনো দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস বা মিশনে গেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বিশ্বের যেকোনো দেশে বাংলাদেশের মিশনে গেলেই তাকে গ্রেপ্তার করা হবে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের পাসপোর্ট দেওয়ার কোনো বিধান সংবিধানে নেই বলেও মন্তব্য করেন তিনি। এর আগে মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে কথা বলেন আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।আরও পড়ুন,প্যারিসে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে সশস্ত্র বাহিনী দিবস তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তব পরিস্থিতি এক নয়। দেশে ফিরতে হলে তাকে হাতকড়া পরা অবস্থায় বন্দি হিসেবেই ফিরতে হবে। আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ূন কবির এসব কথা বলেন। এ সময় দেশের সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনা নিয়েও বক্তব্য দেন তিনি। হুমায়ূন কবিরের অভিযোগ, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তিনি বলেন, যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করবে সরকার।

মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী