দৈনিক সংবাদ দিগন্ত

মিরপুরে ব্যবসায়ীকে হত্যার হুমকি পুলিশ তদন্ত চলছে

রাজধানীর মিরপুরে মো. নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটে মিরপুর এর রূপনগর থানা এলাকার ইস্টার্ন হাউজিংয়ে।ভুক্তভোগীর অভিযোগ, গত ৩০ এপ্রিল স্থানীয় কয়েকজন সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে ঘিরে ফেলে। এ ঘটনায় ৩ মে থানায় চারজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে।অভিযুক্তরা হলেন—তরিকুল ইসলাম, ইউনুস, উজ্জ্বল শেখ ও হুমায়ুন খন্দকার।জিডি সূত্রে জানা যায়, এর আগেও ২৫ মার্চ পূর্ব শত্রুতার জেরে দুয়ারিপাড়া বাজারে নজরুল ইসলামকে একা পেয়ে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।আর ও পড়ুন ,কমলাপুরে ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক আহত, ঢামেকে ভর্তিএছাড়া অজ্ঞাত নম্বর থেকে ফোন করে এলাকা ছাড়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।সর্বশেষ ৩০ এপ্রিল সন্ধ্যায় ইস্টার্ন হাউজিং এলাকায় লাঠি ও লোহার রড নিয়ে হামলার প্রস্তুতি নেয় অভিযুক্তরা। তবে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।ভুক্তভোগী নজরুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।এ বিষয়ে রূপনগর থানার এসআই মিঠু মিয়া জানিয়েছেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মিরপুরে ব্যবসায়ীকে হত্যার হুমকি পুলিশ তদন্ত চলছে