দৈনিক সংবাদ দিগন্ত

খুলনায় ভ্যানচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, হত্যার তদন্তে পুলিশ

খুলনার দিঘলিয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় সমীর ভট্ট (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে কিছু দূরে তার ব্যবহৃত ভ্যানও উদ্ধার করেছে পুলিশ।শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা গ্রাম থেকে সমীর ভট্টের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত সমীর ভট্ট কোদলা গ্রামের রবীন ভট্টের ছেলে।দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।আরও পড়ুন, কালিয়াকৈরে মাদকের অভিযোগে উত্তেজনা, মোটরসাইকেলে আগুন ও বাড়িতে ভাঙচুর ঘটনাস্থল থেকে অল্প দূরেই নিহতের ব্যবহৃত ভ্যানটি পাওয়া যায়।পুলিশের প্রাথমিক ধারণা, সমীর ভট্টকে হত্যার পর দুর্বৃত্তরা তার ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তবে হত্যার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে।পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

খুলনায় ভ্যানচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, হত্যার তদন্তে পুলিশ