মাদারীপুর পৌরসভার অধিকাংশ সড়ক দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও খানাখন্দে ভরে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় দুই লাখ মানুষ। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।শহরের ব্যস্ত শহীদ বাচ্চু সড়ক, সদর মডেল থানার সামনে থেকে কাজীর মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক, বীর মুক্তিযোদ্ধা ইউনুস সরদার সড়ক, মন্টু ভুইয়া সড়ক এবং ডা. অখিল বন্ধু সড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।বৃষ্টির সময় এসব গর্ত পানির নিচে তলিয়ে যাওয়ায় যানবাহন ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে একই অবস্থা থাকলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।আরও পড়ুন, টানা বর্ষণে হাতিয়ায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্তঅটোরিকশাচালকরা জানিয়েছেন, ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে প্রায়ই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।পৌরসভা সূত্রে জানা গেছে, গত ১০ বছরে সড়ক উন্নয়নে ৫০ কোটির বেশি টাকা ব্যয় হলেও অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কের অবস্থা এখনো বেহালপৌরসভার প্রশাসক জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলোর সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে এবং শিগগিরই কাজ শুরু হবে।স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সংস্কার কাজ শুরু হলে দীর্ঘদিনের সড়ক দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।