দৈনিক সংবাদ দিগন্ত

আফতাবনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৫ বছরের নির্মাণশ্রমিকের মৃত্যু

রাজধানীর বাড্ডার আফতাবনগরে নির্মাণাধীন ভবনে স্যানিটারি কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহাম নামে ১৫ বছরের এক কিশোর নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।সোমবার ২১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে আফতাবনগরের এফ ব্লকের একটি নির্মাণাধীন ভবনের অষ্টম তলায় এ ঘটনা ঘটে।সহকর্মীদের বরাত দিয়ে জানা গেছে সেখানে স্যানিটারি কাজ করছিল নিহাম। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে সে। পরে কয়েকজন তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।অচেতন অবস্থায় নিহামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর ১২টা ৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।আরও  পড়ুন, যাত্রাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধারনিহামের সহকর্মী আলামিন জানান তারা ভবনের অষ্টম তলায় স্যানিটারি কাজ করছিলেন। কিছু সময়ের জন্য তিনি নিচে যাওয়ার পর ফিরে এসে নিহামকে কয়েকজনের মাধ্যমে নিচে নামিয়ে আনতে দেখেন। পরে জানতে পারেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে অচেতন হয়ে পড়েছে।নিহাম চাঁদপুর সদর উপজেলার উত্তর নানুপুর মিয়াজি বাড়ি গ্রামের চান মিয়া গাজীর ছেলে। পরিবারের সঙ্গে সে আফতাবনগরের এফ ব্লকে পাসপোর্ট অফিসের পাশে থাকত। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আফতাবনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৫ বছরের নির্মাণশ্রমিকের মৃত্যু