বাগেরহাটে স্ত্রী বিরুদ্ধে স্বামী নির্যাতনের অভিযোগ, তদন্ত শুরু
বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নে পারিবারিক নির্যাতন ও অর্থ-সম্পদ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন দেলোয়ার হোসেন (৫০)।অভিযোগে তিনি তার স্ত্রী শাহনাজ বেগম (৩৫), শ্বশুর আব্দুল গণি, মো. রনি এবং অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করেছেন।দেলোয়ার হোসেনের দাবি, প্রায় ছয় মাস আগে তিনি শাহনাজ বেগমকে বিয়ে করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ায় শারীরিকভাবে দুর্বল ছিলেন। এই সুযোগে তাকে বিভিন্ন ওষুধ সেবনে বাধ্য করা হয় এবং মানসিকভাবে চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।অভিযোগ অনুযায়ী, ১৪ এপ্রিল মোংলা মাছ বাজারে থাকা অবস্থায় তাকে উপজেলা পরিষদের সামনে যেতে বলা হয়।আরো পড়ুন , ডিউটির সময় নিজের অস্ত্রেই প্রাণ দিলেন পুলিশ কনস্টেবল সম্রাট সেখানে পৌঁছালে তাকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে মারধর করা হয়।পরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি।এরপর তাকে অভিযুক্তদের বাড়িতে নিয়ে গিয়ে তার কাছ থেকে ২৬ হাজার ৭০০ টাকা, স্বর্ণ ও রুপার আংটি, একটি স্মার্টফোন ও একটি হাতঘড়ি নিয়ে নেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।সুস্থ হওয়ার পর তিনি মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।