বাসা ভাড়ার কথা বলে ঘরে ঢুকে খাবারে ঘুমের ওষুধ, কচুয়ায় লুটের রহস্য উদঘাটন
চাঁদপুরের কচুয়ায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে অভিনব কায়দায় ঘরে ঢুকে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা লুটের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।এ ঘটনায় জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর তাঁতীবাজারের একটি স্বর্ণের দোকান থেকে চুরি যাওয়া ৩ ভরি ১ আনা ৪ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।রোববার বিকেলে কচুয়া থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ওসি আজিজুল ইসলাম আকাশ।পুলিশ জানায়, গত ২৭ জুন কচুয়া পৌর এলাকার একটি ভবনে বাসা ভাড়া নেওয়ার কথা বলে ৪ থেকে ৫ জনের একটি দল প্রবেশ করে। একপর্যায়ে গৃহবধূর সঙ্গে কথা বলার সময় কৌশলে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় তারা।আরও পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে মাদক মামলার আসামি গ্রেফতারখাবার খেয়ে পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়লে সুযোগ বুঝে আলমারি থেকে ৬ ভরি ৮ আনা স্বর্ণালঙ্কার এবং ড্রয়ারে থাকা ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় চক্রটি। চুরি হওয়া স্বর্ণালঙ্কারের আনুমানিক বাজারমূল্য ছিল ১৩ লাখ টাকা।মামলার পর পুলিশের বিশেষ টিম প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। পরে ঢাকার ডেমরা ও মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম ও বিল্লাল হোসেন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁতীবাজারে অভিযান চালিয়ে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের একটি অংশ উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।