মেধা ও যোগ্যতার ভিত্তিতে খেলোয়াড়দের সমর্থন চাইছে প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পর্ষদদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে চান এবং সেই লক্ষ্যেই কাজ শুরু করেছেন।আরো পড়ুন , পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদে অধিবেশন শুরুফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, খেলোয়াড়দের ভাতা বা সম্মাননা দেওয়া গুরুত্বপূর্ণ নয়, বরং তাদের খেলাকে পেশা হিসেবে গ্রহণ করার সুযোগ তৈরি করা প্রধান লক্ষ্য। তিনি উল্লেখ করেন, রাজনীতির কারণে মেধাবী খেলোয়াড়দের দল বা জাতীয় দল থেকে বাদ দেওয়া একটি বড় সমস্যা, যা থেকে মুক্তি পাওয়া জরুরি।সভায় তিনি তরুণ ক্রীড়ামন্ত্রীর প্রতি আহ্বান জানান, এই বিষয়টির দিকে বিশেষ নজর রাখার জন্য।