দৈনিক সংবাদ দিগন্ত

ইরানের স্থলপথে সরবরাহ বন্ধে নৌ অবরোধ আরও বিস্তৃত করার ঘোষণা

ওমান উপসাগরে আকস্মিক আগুন লেগে যাওয়া একটি কার্গো জাহাজ থেকে ২২ জন নাবিককে নিরাপদে উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ন্যাশনাল গার্ড। জাহাজের কর্মীদের কাছ থেকে বিপৎসংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে। বিশেষায়িত উদ্ধারকারী দল দ্রুত সাগরে জাহাজটির সঠিক অবস্থান শনাক্ত করে সেখানে পৌঁছে ২২ জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া সকল নাবিক আরব দেশের নাগরিক। তাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও পড়ুন,ইরান সরকারকে ফাঁসির বিধান বাতিলের তাগিদ ভলকার তুর্কেরবর্তমানে তাদের শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। সামুদ্রিক জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবং মানবজীবন রক্ষায় তাদের এই সফল অভিযান দেশের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে এই ঘটনার পাশাপাশি মধ্যপ্রাচ্য অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনার আরেকটি খবর পাওয়া গেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে যে, কৌশলগত হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার রহস্যজনক মাইনে আঘাত হেনেছে। এর রেশ ধরে যুক্তরাষ্ট্র ইরানের স্থলপথে সরবরাহ বন্ধ করতে নতুন পরিকল্পনার ঘোষণা দিয়েছে। মূলত দেশটির বন্দরগুলো ঘিরে চলমান কঠোর নৌ অবরোধ আরও বিস্তৃত করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইরানের স্থলপথে সরবরাহ বন্ধে নৌ অবরোধ আরও বিস্তৃত করার ঘোষণা