স্কাউটিং চরিত্র গঠনের অন্যতম মাধ্যম নারায়ণগঞ্জ জেলা রোভারের কাউন্সিল সভায় জেলা প্রশাসক
বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভা মঙ্গলবার (২৩ জুন) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় রোভার স্কাউটিং কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা, বিগত বছরের কার্যক্রম মূল্যায়ন এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের সভাপতি ও জেলা প্রশাসক মো. রায়হান কবির।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা। সেবাই স্কাউটের মূলমন্ত্র। তরুণ রোভারদের দেশ গঠন, দুর্যোগ মোকাবিলা এবং মানবিক সংকটে স্বেচ্ছাসেবী হিসেবে আরও বেশি করে এগিয়ে আসতে হবে।তিনি বলেন, আরও পড়ুন, মানুষের সেবাই সর্বোত্তম মানবতা: ইসলামপুর পশ্চিমপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণশৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে রোভার সদস্যরা আগামীর দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে। এ সময় তিনি রোভারদের নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ, কমিউনিটি সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিফাত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রোভার স্কাউট সদস্যরা।সভায় বিগত বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা রোভার স্কাউটিংয়ের মাধ্যমে তরুণদের দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।