সংসদ ভবন পরিদর্শনে মনোহরগঞ্জের শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফিতে উচ্ছ্বাস
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ শিক্ষার্থী ও চারজন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়েছেন। রোববার সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এ সফর শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতায় পরিণত হয়।সফরের অন্যতম আকর্ষণ ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল চর্চায়ও সমান গুরুত্ব দিতে হবে।পরে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন। এমন স্মরণীয় মুহূর্তকে শিক্ষার্থীরা তাদের জীবনের অন্যতম সেরা প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।আরও পড়ুন, কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, নেওয়া হলো ঢামেকেপরিদর্শনে অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো— মনোহরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ, নীলকান্ত সরকারি কলেজ, নাথের পেটুয়া ডিগ্রি কলেজ এবং শাহ শরীফ ডিগ্রি কলেজ।সংসদ ভবনে পৌঁছে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রথমে এলডি হল পরিদর্শন করেন। এরপর বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনের নান্দনিক স্থাপত্য, উত্তর ও দক্ষিণ প্লাজা, ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ এবং সমৃদ্ধ সংসদ গ্রন্থাগার ঘুরে দেখেন।সফরের অংশ হিসেবে তারা চলমান বাজেট অধিবেশনও সরাসরি উপভোগ করেন, যা শিক্ষার্থীদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়।