দৈনিক সংবাদ দিগন্ত

গাজীপুরে তিন দিনব্যাপী ভূমি সেবামেলার উদ্বোধন নাগরিক সেবা সহজীকরণে ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়নের আহ্বান

গাজীপুরে তিন দিনব্যাপী ভূমি সেবামেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম মঞ্জুরুল করিম রনি। তিনি তাঁর বক্তব্যে বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল সেবা সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোগান্তি কমাতে সরকার ভূমি সেবাকে আরও সহজ ও আধুনিক করার লক্ষ্যে কাজ করছে।আরও  পড়ুন , পরকীয়া প্রেমিকের সহায়তায় শ্বশুরবাড়িতে ডাকাতি, প্রবাসীর স্ত্রী গ্রেপ্তারবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাইল হাওলাদার এবং শরফ উদ্দীন। বক্তারা ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।তিন দিনব্যাপী এ মেলায় সাধারণ মানুষ নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন বিষয়ে সরাসরি সেবা ও পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।

গাজীপুরে তিন দিনব্যাপী ভূমি সেবামেলার উদ্বোধন নাগরিক সেবা সহজীকরণে ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়নের আহ্বান