দৈনিক সংবাদ দিগন্ত

খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জেলা পর্যায়ের অবহিতকরণ সভা

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবার সহজলভ্যতা ও সেবাপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে "Access to Utilization of Lifesaving Services by Marginalized Communities in Chittagong Hill Tracts in Bangladesh" প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।৩ আগস্ট (সোমবার) সকাল ১০টায় খাগড়াছড়ি পর্যটন মোটেলে আয়োজিত এ সভার আয়োজন করে জাবারাং কল্যাণ সমিতি। সহযোগিতায় ছিল হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ।অনুষ্ঠানের শুরুতে ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের বরণ করে নেওয়া হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রক্তোৎপল ত্রিপুরা, আরও  পড়ুন, রাজশাহীর রাজপথে জুলাইয়ের বাঁকবদল, গণআন্দোলনের রূপ নেয় ছাত্র আন্দোলনসিভিল সার্জন ডা. রতন খীসা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি, প্রকল্পের টিম লিডার এস. এম. খালেদুল আহসান এবং খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উন্নয়নকর্মী ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, লক্ষ্য ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরে উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা। পরে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তির বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।অনুষ্ঠানের শেষ পর্বে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য প্রদান করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।

খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জেলা পর্যায়ের অবহিতকরণ সভা