দৈনিক সংবাদ দিগন্ত

প্রথম বিদেশ সফরে সেনেগাল গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

শান্তি ও নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে চার দিনের রাষ্ট্রীয় সফরে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।প্রতিমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। শনিবার সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া জানান,আরো পড়ুন , বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছাল ৪১৯ হজযাত্রীকে উষ্ণ অভ্যর্থনা তিনি ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি’তে অংশ নেবেন।এই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।সফর শেষে আগামী ২৪ এপ্রিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

প্রথম বিদেশ সফরে সেনেগাল গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ