বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামীতে দলীয় লেজুড়বৃত্তির কোনো সুযোগ নেই। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীন কায়েমের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানায় দলটি।শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মতিঝিল-শাহজাহানপুর অঞ্চলের রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আরও পড়ুন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি : সারজিস আলমগোলাম পরওয়ার বলেন, দ্বীন কায়েমের আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। তার ভাষ্য অনুযায়ী, একজন মুমিনের জন্য এ ত্যাগের গুরুত্ব নামাজ, রোজা, হজ ও যাকাতের মতোই অপরিহার্য।নির্বাচন কমিশনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলীয় নিবন্ধনের আবেদনের সময় ‘রুকন’ শব্দের পরিবর্তে ‘সদস্য’ শব্দ ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ‘রুকন’ ও ‘সদস্য’ এক নয় বলেও মন্তব্য করেন তিনি।শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।