দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

‘গুমের বিরুদ্ধে আইন বাতিল নয়, বহাল রাখতে হবে’: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

গুম প্রতিরোধের অর্ডিন্যান্স বহাল রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।তিনি অভিযোগ করেছেন, অর্ডিন্যান্স বাতিল করে গুমের ঘটনার তদন্তের দায়িত্ব পুলিশের হাতে দিলে দেশে আবারও গুমের সুযোগ তৈরি হতে পারে।রোববার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত পদযাত্রা ও সমাবেশে এসব কথা বলেন তিনি।বাংলামোটরে সমাবেশের পর হাজারো মানুষ জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করেন। পরে সংসদ ভবনের সামনে সমাবেশ শেষে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।মিয়া গোলাম পরওয়ার বলেন, গুমের শিকার সংগ্রামী জনতা, জুলাই যোদ্ধা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা গুম হয়েছেন, তাদের স্বার্থেই গুম প্রতিরোধের অর্ডিন্যান্স বহাল রাখতে হবে।

আরও  পড়ুন, মিরাজসহ সব গুমের শিকার ব্যক্তিকে খুঁজে বের করার দাবি নাহিদ ইসলামের

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পরও সরকার গুম-খুন বন্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, সরকার বিভিন্ন অধ্যাদেশ বাতিলের পাশাপাশি এমন কিছু আইন করছে, যা আগের সরকারের চেয়েও খারাপ বলে তারা মনে করেন।আয়নাঘরে গুমের শিকার ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান বলেন, দেশে যেন আর কোনোভাবেই গুম ফিরে না আসে, সে জন্য কার্যকর আইন প্রয়োজন।পরে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির প্রতিনিধিরা স্পিকারের কাছে স্মারকলিপি দেন। তাদের দাবি, গুম প্রতিরোধের আগের অর্ডিন্যান্স বহাল রেখে গুমের বিচার ও তদন্তে কার্যকর ও স্বাধীন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বিষয় : সেক্রেটারি আইন বাতিল গুম প্রতিরোধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

‘গুমের বিরুদ্ধে আইন বাতিল নয়, বহাল রাখতে হবে’: মিয়া গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

গুম প্রতিরোধের অর্ডিন্যান্স বহাল রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।তিনি অভিযোগ করেছেন, অর্ডিন্যান্স বাতিল করে গুমের ঘটনার তদন্তের দায়িত্ব পুলিশের হাতে দিলে দেশে আবারও গুমের সুযোগ তৈরি হতে পারে।রোববার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত পদযাত্রা ও সমাবেশে এসব কথা বলেন তিনি।বাংলামোটরে সমাবেশের পর হাজারো মানুষ জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করেন। পরে সংসদ ভবনের সামনে সমাবেশ শেষে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।মিয়া গোলাম পরওয়ার বলেন, গুমের শিকার সংগ্রামী জনতা, জুলাই যোদ্ধা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা গুম হয়েছেন, তাদের স্বার্থেই গুম প্রতিরোধের অর্ডিন্যান্স বহাল রাখতে হবে।

আরও  পড়ুন, মিরাজসহ সব গুমের শিকার ব্যক্তিকে খুঁজে বের করার দাবি নাহিদ ইসলামের

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পরও সরকার গুম-খুন বন্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, সরকার বিভিন্ন অধ্যাদেশ বাতিলের পাশাপাশি এমন কিছু আইন করছে, যা আগের সরকারের চেয়েও খারাপ বলে তারা মনে করেন।আয়নাঘরে গুমের শিকার ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান বলেন, দেশে যেন আর কোনোভাবেই গুম ফিরে না আসে, সে জন্য কার্যকর আইন প্রয়োজন।পরে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির প্রতিনিধিরা স্পিকারের কাছে স্মারকলিপি দেন। তাদের দাবি, গুম প্রতিরোধের আগের অর্ডিন্যান্স বহাল রেখে গুমের বিচার ও তদন্তে কার্যকর ও স্বাধীন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত