মানবিক সংকট মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের
বিশ্বব্যাপী মানবিক সংকট ক্রমশ গভীরতর হওয়ায় মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বা ইকোসকের ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে প্রতিমন্ত্রী শান্তি প্রতিষ্ঠা, আরও পড়ুন ,বাংলাদেশ পুলিশে ব্যাপক বদলি, নতুন দায়িত্ব পেলেন ১২ কর্মকর্তাসংঘাত প্রতিরোধ এবং সংঘাত-পরবর্তী পুনর্গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও নেতৃত্বের প্রশংসা করেন এবং শান্তি ও নিরাপত্তা খাতে নারীদের অর্থবহ অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।শামা ওবায়েদ ইসলাম বিশ্বব্যাপী সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মানবিক সহায়তায় অর্থায়ন সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের বিষয়েও আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।