সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেতে টিসিবির সুবিধাভোগী নির্বাচনের নিয়ম নতুন করে নির্ধারণ করেছে সরকার। নতুন নির্দেশিকায় কারা টিসিবির কার্ড পাওয়ার জন্য বিবেচিত হবেন এবং কী কী শর্ত পূরণ করতে হবে তা স্পষ্ট করা হয়েছে।মঙ্গলবার ২৯সেপ্টেম্বরবাণিজ্য মন্ত্রণালয় ‘সমগ্র বাংলাদেশে টিসিবির উপকারভোগী নির্বাচন এবং ভর্তুকি/সাশ্রয়ীমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা-২০২৬’ জারি করে। এতে উপকারভোগী নির্বাচন, কার্ড বিতরণ, ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি এবং মাঠপর্যায়ে তদারকির বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।নির্দেশিকা অনুযায়ী, হতদরিদ্র পরিবার, নিম্ন আয়ের ব্যক্তি, ভূমিহীন, কৃষিশ্রমিক, দিনমজুর, চা-শ্রমিক, চাতালশ্রমিক, কারখানার শ্রমিক এবং উপার্জনে অক্ষম ব্যক্তিরা টিসিবির কার্ডের জন্য বিবেচিত হবেন। পাশাপাশি বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্ত ও অসচ্ছল বয়স্ক নারীপ্রধান পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে।যেসব দুস্থ পরিবারের শিশু বা প্রতিবন্ধী সদস্য রয়েছে, তারাও অগ্রাধিকার পাবেন। তবে একই পরিবারের একাধিক ব্যক্তি টিসিবির সুবিধা নিতে পারবেন না।কার্ড পেতে উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। প্রয়োজনে স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্রও প্রয়োজন হবে।আরও পড়ুন, যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ওষুধ রপ্তানিতে শুল্ক ছাড় পাবে বাংলাদেশ একই সঙ্গে উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র দিয়ে নিজের নামে নিবন্ধিত সচল মোবাইল নম্বর থাকতে হবে।নির্বাচিত ব্যক্তিকে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। উপকারভোগীদের তথ্য টিসিবির সেবা অ্যাপের মাধ্যমে ডিজিটাল তথ্যভান্ডারে সংরক্ষণ করা হবে।নতুন নির্দেশিকায় জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে তদারকির ব্যবস্থাও রাখা হয়েছে। ইউনিয়ন পর্যায়ের ট্যাগ টিম ডিলারের দোকান ও বিক্রয়কেন্দ্র পরিদর্শন করে কার্ডধারীদের কাছে পণ্য যথাযথভাবে বিক্রি হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করবে।টিসিবির কার্ডধারী প্রতি পরিবারকে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি দেওয়ার কথা রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের বরাদ্দ থাকলে দেওয়া হবে পাঁচ কেজি চালও। সরকার প্রয়োজনে পণ্যের পরিমাণ ও মূল্য পরিবর্তন করতে পারবে।এ ছাড়া রমজান ও ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকসেলের মাধ্যমে সাধারণ মানুষের কাছেও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা যাবে।ডিলারের দোকানে পণ্যের মূল্যতালিকা, বিক্রির সময় ও তারিখ এবং পণ্যের পরিমাণ প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে ডিলারের দোকানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশনাও রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।