ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা: শ্যামলী পরিবহনের সুপারভাইজার নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে মো. আলমগীর হোসেন নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন।শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার হাঁড়ি সর্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন পাবনা জেলার আমিনপুর থানার রাজা নারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং শ্যামলী এন.আর ট্রাভেলস পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় দুটি যাত্রীবাহী বাস একই দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামনের একটি বাস কোনো ধরনের সংকেত ছাড়াই হঠাৎ সড়কের পাশে থামানোর চেষ্টা করলে পেছনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়।আরও পড়ুন, লোহাগাড়ায় পল্লী বিদ্যুৎ অফিসে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, দুদকের তদন্ত শুরু এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন আলমগীর হোসেন।পরে তাকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়।দুর্ঘটনার পর উভয় বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে।মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ঘন ঘন সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে চালকদের আরও সতর্কতা ও ট্রাফিক আইন মেনে চলার দাবি জানিয়েছেন স্থানীয়রা।