দৈনিক সংবাদ দিগন্ত

গংগাচড়ায় আবাসন প্রকল্পে নতুন ওয়াটার সাপ্লাই সিস্টেম উদ্বোধন ও হস্তান্তর

রংপুরের গংগাচড়া উপজেলার নিলচন্ডি আবাসন প্রকল্পে পরিচ্ছন্ন ও নিরাপদ খাবার পানি সরবরাহের লক্ষ্যে নবনির্মিত ওয়াটার সাপ্লাই সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে নির্মিত এ প্রকল্পের মাধ্যমে আবাসন এলাকার ৯৫টি পরিবার সরাসরি নিরাপদ পানির সংযোগ পেয়েছে।বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় গংগাচড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জানজাবিল বিনতে আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াটার সাপ্লাই সিস্টেমটির উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম, স্বাস্থ্য ও পুষ্টি স্পেশালিস্ট পল্লব কান্তি রায়, উপ-সহকারী প্রকৌশলী ময়নুল হোসাইন এবং গংগাচড়া ইউনিয়ন পরিষদের সদস্যসহ সংশ্লিষ্টরা।প্রধান অতিথির বক্তব্যে সহকারী প্রকৌশলী জানজাবিল বিনতে আহমেদ বলেন, “নিরাপদ খাবার পানি মানুষের মৌলিক অধিকার। নিলচন্ডী আবাসন ও সাধারণ মানুষের সুপেয় পানির সংকট দূর করতে এ প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরও  পড়ুন, প্রকাশ্যে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন গাজীপুর মহানগর নেতা মামুন মণ্ডলএই সুবিধা পাওয়ার ফলে এলাকার ৯৫টি পরিবারের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনযাত্রার মান উন্নত হবে।”তিনি ওয়াটার সাপ্লাই সিস্টেমটি দীর্ঘদিন সচল রাখতে স্থানীয় বাসিন্দাদের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের আহ্বান জানান।বিশেষ অতিথিরা বলেন, টেকসই উন্নয়ন ও জনস্বাস্থ্য সুরক্ষায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গংগাচড়ার নিলচন্ডি আবাসনের অধিবাসীদের কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি কমানোর পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং ওয়াটার সাপ্লাই সংযোগ পাওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন পানির সংযোগ পেয়ে আবাসনের বাসিন্দারা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে ওয়াটার সাপ্লাই সিস্টেমটি দীর্ঘদিন কার্যকর থাকবে এবং আবাসন প্রকল্পের আরও পরিবার ভবিষ্যতে নিরাপদ পানির সুবিধার আওতায় আসবে।

গংগাচড়ায় আবাসন প্রকল্পে নতুন ওয়াটার সাপ্লাই সিস্টেম উদ্বোধন ও হস্তান্তর