গভীর রাতে সিধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্ত্রীও আহত
খুলনার কয়রায় ভবতোষ মৃধা নামে এক ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় আহত হয়েছেন তার স্ত্রীও।সোমবার গভীর রাতে উপজেলার মহেশ্বরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ভবতোষ মৃধা গিলাবাড়ি বাজারে একটি ঔষধের দোকান পরিচালনা করতেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা সিধ কেটে ঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে ভবতোষ মৃধা চিৎকার করলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।আরও পড়ুন , ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, পিকআপের ধাক্কায় প্রাণ গেল ২ জনেরএ সময় তাকে বাঁচাতে গেলে তার স্ত্রীও আহত হন।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভবতোষ মৃধাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে গিলাবাড়ি বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।কয়রা থানার পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।আরও পড়ুন , মাদারীপুরে রহস্যজনক মৃত্যু শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার