নিউ জেএমবি সংশ্লিষ্ট সন্দেহভাজন সদস্য গ্রেফতার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘দাওলাতুল ইসলাম নিউ জেএমবি’-এর সঙ্গে সংশ্লিষ্ট একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।পুলিশ জানায়, কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন ৫ নম্বর শাহবাজপুর ইউনিয়নের ইসলামনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আরও পড়ুন, দেশজুড়ে ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টির আভাস, তিন বিভাগে অতিভারি বর্ষণের শঙ্কাশুক্রবার (১৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।আরও পড়ুন, ১৪৮ হজ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫৭ হাজার বাংলাদেশিতিনি বলেন, গ্রেফতার ব্যক্তি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন দাওলাতুল ইসলাম নিউ জেএমবির সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ঢাকা মহানগরীর শেরেবাংলা নগর থানার একটি মামলার সন্দিগ্ধ আসামি।আরও পড়ুন, শনিবার একদিনের সফরে চাঁদপুর যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানপুলিশ আরও জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।