রোনালদোকে নিয়েই পর্তুগালের বিশ্বকাপ দল ঘোষণা
বয়স যেন শুধুই একটি সংখ্যা—এ কথা আরও একবার প্রমাণ করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সেও বিশ্বমঞ্চে নিজের উপস্থিতি ধরে রাখতে চলেছেন সিআর সেভেন। তাকে রেখেই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ।আরও পড়ুন, সিলেট টেস্টে বাংলাদেশের দাপট, ৪৩৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধসে পাকিস্তানের টপ অর্ডারএই আসরে খেলতে পারলে ফুটবল বিশ্বকাপ ইতিহাসে রোনালদো গড়বেন অনন্য এক রেকর্ড। প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়বেন তিনি। যদিও আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও দলে জায়গা পেলে এই রেকর্ডে ভাগ বসাতে পারেন। পর্তুগালের ঘোষিত দলে রাখা হয়েছে মোট ২৭ জন ফুটবলারকে। তবে ফিফার নিয়ম অনুযায়ী চূড়ান্ত স্কোয়াডে থাকতে পারবেন ২৩ থেকে ২৬ জন। ফলে অন্তত একজন ফুটবলার বাদ পড়বেন নিশ্চিত। বিশেষ করে চার গোলরক্ষক রাখা হওয়ায় সেখান থেকেই একজন বাদ পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।আরও পড়ুন, আর্সেনালের জয়ে শীর্ষে আরও দৃঢ় অবস্থান, শিরোপার গন্ধ পাচ্ছে গুনাররাবিশ্বজয়ের মিশনে রোনালদোর সঙ্গে থাকছেন ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, জোয়াও নেভেস ও নুনো মেন্দেসের মতো তারকা ফুটবলাররা। দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন ফরোয়ার্ড গনজালো গেদেস। এছাড়া সীমিত আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও মিডফিল্ডার সামুয়েল কোস্তাকেও রাখা হয়েছে স্কোয়াডে।আরও পড়ুন, ইতিহাসের দুয়ারে বাংলাদেশ, সিলেটে সিরিজ জয়ের অপেক্ষাঅন্যদিকে দল থেকে বাদ পড়েছেন মাতেউস ফার্নান্দেজ, ডিফেন্ডার অ্যান্তোনিও সিলভা এবং ফরোয়ার্ড পালিনিও, পেড্রো গনকালভেস ও রিকার্ডো হোর্তা। বিশ্বকাপে ‘কে’ গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলম্বিয়া, উজবেকিস্তান ও ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো। এখন দেখার বিষয়, অভিজ্ঞ রোনালদোকে সামনে রেখে শেষ পর্যন্ত কতদূর যেতে পারে পর্তুগাল।