দৈনিক সংবাদ দিগন্ত

এনবিআরের সিআইসি প্রধান হলেন সেলিনা সুলতানা

জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল, সিআইসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সেলিনা সুলতানা। সিআইসির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেলেন।বৃহস্পতিবার একযোগে ২২ কর কমিশনারের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। এনবিআরের আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।নতুন দায়িত্ব অনুযায়ী, ঢাকার কর অঞ্চল-৪-এর কমিশনারের দায়িত্বে থাকা সেলিনা সুলতানাকে সিআইসির মহাপরিচালক করা হয়েছে।আরও  পড়ুন, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুলএকই আদেশে ১২ অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে পদায়ন করা হয়েছে।অন্যদিকে, সিআইসির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে ঢাকার কর অঞ্চল-৮-এর কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।রাজস্ব প্রশাসনে সিআইসি একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা ইউনিট। কর ফাঁকি, গোপন আয়, অবৈধ সম্পদসহ রাজস্ব-সংক্রান্ত বিভিন্ন অনিয়ম শনাক্ত ও তদন্তে এ ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এমন একটি গুরুত্বপূর্ণ ইউনিটের নেতৃত্বে প্রথমবারের মতো নারী কর্মকর্তা হিসেবে সেলিনা সুলতানার দায়িত্ব পাওয়া এনবিআরের প্রশাসনিক কাঠামোয় একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এনবিআরের সিআইসি প্রধান হলেন সেলিনা সুলতানা